হটশেয়ার ডট নেট কি ?
হটশেয়ার এমন একটি সাইট যার মাধ্যমে আপনি একই স্থানে আপনার ফাইল, ছবি, ভিডিও, অডিও এবং ফ্ল্যাশ ফাইল সমূহ সংরক্ষণ করতে পারেন এবং এটি সীমাহীন সময়ের জন্য ডাউনলোড করা যাবে যতদিন এটি সক্রিয় থাকবে৷
হটশেয়ার ফাইল শেয়ারের জন্য দ্রুত ও সহজ পদ্ধতি চালু করেছে৷ শক্তিশালী এবং দৃঢ় লিনাক্স সার্ভারের মাধ্যমে আপনার সব ফাইলকে হোস্ট করা হবে! আমাদের সার্ভার পরিচালনাকারীরা নিবেদিত পেশাদার যারা নিজেদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে সচেতন এবং তারা তাদের কৃত কাজ সম্পর্কেও জানে৷
এটি কি খরচহীন?
হঁ্যা, এটি খরচহীন৷ আপনি ফাইল বিনা খরচে ডাউনলোড করতে পারবেন৷ আপনি যদি একান্তই বেশী গতি ব্যবহার করতে চান তাহলে আমরা আপনার কাছ থেকে নামমাত্র মূল্য নেব৷
কোথাও পাঠানোর জন্য বা আপলোড করার জন্য ফাইলের কি সর্বোচ্চ সাইজ নির্ধারণ করে দেয়া আছে?
আপনি ফাইলপ্রতি সর্বোচ্চ ২০০ মে.বা. আপলোড করতে পারেন এবং যতখুশী সংখ্যক ফাইল আপলোড করতে পারেন৷
এই সাইটে কি ধরণের ফাইল আপলোড করার অনুমতি আছে?
আইনসিদ্ধ বৈধ সবধরণের ফাইল এতে আপলোড করা যাবে৷ প্রাপ্তবয়স্কদের বিষয়াদি সম্পর্কিত বৈধ ফাইলসমূহও এখানে রাখা যাবে, তবে বাচ্চাদের পর্ণোগ্রাফি (যৌনতা বিষয়ক) ফাইল রাখা যাবেনা৷
কতদিন ধরে আমার ফাইল হটশেয়ারে থাকবে?
কোন সময়সীমা নেই, তবে কোন ফাইল ৩০ দিনের মধ্যে কেউ ডাউনলোড না করলে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে আমাদের হার্ড ড্রাইভ পরিষ্কার রাখার স্বার্থে৷
কি ধরণের এক্সটেনশন (বর্ধিতাংশ) যুক্ত ফাইল আমি আপলোড করতে পারি?
সব ধরণের ফাইল এক্সটেনশনই বৈধ৷ এর জন্য কোনও বাধ্যবাধকতা নেই!
হটশেয়ার ডট নেট কি কোনভাবে আপলোডকৃত ফাইল/ছবি/অডিও/ভিডিও ইত্যাদির সাইজ সংকোচন অথবা ইত্যাদির কোনরূপ পরিবর্তন সাধন করে?
না, আমরা কোন ফাইল বা এর বিষয়বস্তুর কোনও ধরণের পরিবর্তন করি না৷ আপনি ফাইলটি যেভাবে আপলোড করবেন হুবহু সেভাবেই আপনার ফাইলের প্রাপক এটি ডাউনলোড করতে পারবে৷
আমি কিভাবে আপলোডকৃত কোন ফাইল মুছে দিতে পারবো?
কোন ফাইল মুছে দিতে চাইলে আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট ফাইলের ডাউনলোড পেইজে যেয়ে ''এই ফাইলটি মুছে দিন" লিংক-এ ক্লিক করতে হবে৷ এরপর আপনার কাছ থেকে যখন পাসওয়ার্ড জানতে চাওয়া হবে নির্ধারিত জায়গায় ঐ পাসওয়ার্ডটি বসাতে হবে যা আগে ফাইলটি আপলোড করার পরপরই আপনাকে দেয়া হয়েছিল৷
যদি আপনি ফাইল মুছে দেওয়ার সংকেত (পাসওয়ার্ড) হারিয়ে ফেলেন অর্থাত্ ভুলে যান তবে ফাইলটির মেয়াদকাল (৩০ দিন সময় ধরে ডাউনলোড না হওয়ার ক্ষেত্রে) পূরণ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন যাতে ঐ সময়ের পরে এটি নিজেই স্বয়ংক্রিভাবে আমাদের সাইট থেকে মুছে যায়৷
কে ফাইলটি পাঠিয়েছিল? এটি কি নিরাপদ?
আমরা সাধারণত সব ফাইলকেই ভাইরাস আছে কিনা এর জন্য পরীক্ষা (স্ক্যান) করে থাকি, তবে যদি ফাইলের প্রেরককে না চিনে থাকেন এবং সন্দেহ থেকে থাকে তবে আমরা ঐ ফাইলটি ডাউনলোড বা ওপেন করার জন্য আপনাকে সুপারিশ করবোনা৷
আমি আপনাদের সাইটের মাধ্যমে পাঠানো একটি ফাইল মুছে দিয়েছিলাম৷ এখনকি কোনভাবে ঐ ফাইলটি পাওয়ার কোন উপায় আছে?
একবার কোন একটি ফাইল মুছে দিলে অথবা সেটির কার্যকর থাকার মেয়াদকাল পূর্ণ হয়ে গেলে তাকে আর কোনভাবে পাওয়া যাবে না৷ সেক্ষেত্রে যিনি ঐ ফাইলটি পাঠিয়েছেন তাকে আবার তা আপলোড করতে হবে৷
অন্য লোকদের আপলোডকৃত ফাইল কি আমি খুঁজতে পারবো?
না, কারণ ফাইলের প্রেরক বা আপলোডকারী সবার সাথে তার ফাইল শেয়ার করতে চাননা৷
আমি কি কোন ফাইল পুণরায় কারো কাছে পাঠাতে পারি? সেজন্য কি আমাকে ফাইলটি আবার আপলোড করতে হবে?
আপনি সাইন-ইন করে (রেজিষ্টার্ড বা নিবন্ধিত ব্যবহারকারীদের ক্ষেত্রে) কোন ফাইল যখন আপলোড করে থাকেন তখন ঐ ফাইলের একটি রেকর্ড আপনার ''সেন্ট আইটেম" (পাঠানো ফাইলের তালিকা) -এ উঠে আসবে৷ পেইজের বামের ''সেন্ট আইটেম" লিংকটিতে ক্লিক করুন৷ এখন আপনি সেন্ট আইটেম তালিকা থেকে কোন ফাইলের ডাউনলোড লিংকটি কপি করে নিয়ে তা আপনার ফাইলের প্রাপককে ই-মেইল বা ইন্সট্যান্ট মেসেঞ্জার - এর মাধ্যমে পাঠাতে পারেন৷
আমি কতটি ফাইল বা কতবার ডাউনলোড করতে পারবো?
আপনার যতখুশী সংখ্যক ফাইল বা যতবার চান ডাউনলোড করতে পারবেন
আপলোড/ডাউনলোড করার জন্য হটশেয়ার কোন ধরণের ব্রাউজারকে সাপোর্ট করে এবং সেই ব্রাউজার কোন ভার্সনের হতে হবে?
হটশেয়ার সাপোর্ট করে মাইক্রোসফ্ট ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, ফায়ারফক্স এবং যে কোন ধরণের ব্রাউজার যা ওয়েব-এর নীতি বা সুবিধাদি মেনে চলে৷
আমি এওএল (অঙখ) ব্যবহার করে থাকি৷ যখন আমি হটশেয়ারের মাধ্যমে পাঠানো কোন ফাইলের নোটিফিকেশন (দৃষ্টি আকর্ষণমূলক) ই-মেইলের লিংকে ক্লিক করে থাকি, এটি আমাকে ফাইল ডাউনলোড করতে দেয়না৷ ব্যাপার কি?
প্রথমত, যদি আপনি এরকম একটি ডায়লগ বক্স দেখে থাকেন ''তুমি কি ই-মেইলটি ওপেন করতে চাও?" তাহলে আপনাকে অবশ্যই ''হঁ্যা" (ইয়েস) বাটনে ক্লিক করতে হবে৷
এরপর, আপনার ই-মেইল উইন্ডোর উপরের ডান কোণার ''ছবিগুলো দেখাও এবং লিংকগুলোকে কার্যকর কর" (ঝযড় িওসধমবং ্ ঊহধনষব খরহশং)-এ ক্লিক করতে হবে৷
এখন আপনি হটশেয়ারের মাধ্যমে পাঠানো ফাইলটির লিংক ( যা দেখতে অনেকটা এরকম মনে হবে-http://www.hotshare.net/file/xx-xxxxxxxxxx.html) কপি করুন এবং একটি এওএল(AOL) নয় এরকম ব্রাউজারের (যেমন- ইন্টারনেট এক্সপ্লোরার) ঠিকানা বারে (Address Bar) পেস্ট করুন ও এন্টার চাপুন৷ এভাবে করলে আপনার ফাইলটি ডাউনলোড করতে সমস্যা হওয়ার কথা নয়৷
কেন আমার ফাইলটিকে ব্লক করা হয়েছে?
এ ব্যাপারটি অনেকগুলো কারণে ঘটতে পারে:
হতে পারে, ফাইলটির প্রেরক অথবা এই পেইজটি ব্যবহার করছে এমন একজন প্রাপক ইচ্ছে করে ফাইলটি মুছে দিয়েছে৷
হতে পারে, ফাইলটির বিষয়বস্তু লংঘন করেছে হটশেয়ারের সেবা ও ব্যবহারের চুক্তি/বিধিমালাকে, যা নিষিদ্ধ করেছে অশ্লীল, অবৈধ অথবা আরেকজনের স্বত্ত থাকা ফাইল আপলোড করাকে৷
কিভাবে আমি হটশেয়ারের সার্ভিস থেকে অনধিকার কপিরাইটেড / নালিশযোগ্য / অপরের ফাইলের নকল ফাইলসমূহ মুছতে পারি?
যদি আপনি মনে করেন যে কোন একটি ফাইলের ক্ষেত্রে অপব্যবহার হয়েছে এবং এটি নালিশ করা প্রয়োজন তাহলে তা করার জন্য আমাদের অপব্যবহার জানানোর জন্য নির্ধারিত পেইজ (জবঢ়ড়ত্ঃ অনঁংব)-এ আসুন৷
এরপরেও আমার সন্দেহ রয়ে গেছে, সেক্ষেত্রে আমি কি অধিকতর সাহায্য পেতে পারি?
হঁ্যা, অবশ্যই৷ আপনার যদি কোন প্রশ্ন থেকে থাকে দয়া করে এখানে ক্লিক করুন.